নগরীর আকবর শাহ এলাকায় ম্যাক্স ফোম কারখানায় অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে আকবর শাহ থানাধীন লতিফপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌনে সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের এক অপারেটর জানান, ফোম কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বিকাল ৪টা খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ফোম কারখানাটির ব্যাপক ক্ষয়–ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিস জানায়, ক্ষয়–ক্ষতির বিষয়টি তদন্ত করে জানা যাবে।














