নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাকলিয়ায় মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রিমা আকতারের নেতৃত্বে মিছিল বাকলিয়া রোডে অনুষ্ঠিত হয়।
মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বৃহত্তর বাকলিয়া মহিলা দলের নেতাকর্মীসহ সর্বস্তরের নারী ও স্থানীয়রা ব্যানার হাতে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিমা আকতার বলেন, কোনোভাবেই নৈরাজ্য সৃষ্টি ও দেশবিরোধী তৎপরতা মেনে নেওয়া হবে না। সমাজ ও এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে মহিলা দল ও সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ আছে। প্রেস বিজ্ঞপ্তি।











