আইআইইউসির পরিবহন বহরে যুক্ত হলো আরও ৫টি নতুন বাস

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর পরিবহন বহরে নতুন করে যুক্ত হয়েছে আরও পাঁচটি বাস। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে পর্যায়ক্রমে আরও পাঁচ থেকে ছয়টি বাস পরিবহন বহরে যুক্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন পাঁচটি বাস যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফিতা কেটে নতুন বাসগুলোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আমিরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া এবং রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম প্রমুখ। উদ্বোধনের পর মোনাজাত পরিচালনা করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। পরে অতিথিরা নতুন বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, প্রক্টর প্রফেসর মোস্তফা মনির চৌধুরী, বোর্ড অব ট্রাস্টি অফিসের পরিচালক মোহাম্মদ শফিউল আলম এবং পিএস টু উপাচার্য মোহাম্মদ ইদ্রিছ চৌধুরী। পরিবহন বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর মো. আখতার হোসেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ এইচ এম কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. বেলাল উদ্দিন, সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. শাহ আলম মিয়াসহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের নির্লজ্জ দলীয়করণ জনগণকে অতিষ্ঠ করে তুলছে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে চিতা বিড়াল উদ্ধার, বনে অবমুক্ত