আইআইইউসির আইডিবি স্কলারশিপধারী শিক্ষার্থীদের মতবিনিময়

| বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আইআইইউসির আইডিবি স্কলারশিপধারী শিক্ষার্থীদের সাথে গত ১৯ ফেব্রুয়ারি আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রধান অতিথি শিক্ষার্থীদের স্কলারশীপের সুযোগ কাজে লাগিয়ে একাডেমিক ক্যারিয়ার উন্নত করার পরামর্শ দেন। ভাইস–চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আইডিবি ইহতেশাম উল হাসান, প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, রবিউল ইসলাম।

উপস্থিত ছিলেন ড. সালেহ জহুর, প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানি, প্রফেসর ড. নাজমুল হক নদভী, এএফএম আক্তারুজ্জামান কায়সার। সভা সঞ্চালনা করেন মো. মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো তিনদিনব্যাপী ৫ম আইটি ফেয়ার
পরবর্তী নিবন্ধঅসুস্থ রোগীকে আর্থিক সহায়তা দেবে প্রয়াস