পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য প্রতিথযশা আইনজীবী এবং চট্টগ্রাম আইন কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট বদরুল হক খানের ৫৭ তম মৃত্যুবার্ষিকী আজ। বদরুল হক খান ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী। তিনি বৃটিশ ও পাকিস্তান আমলে (১৯৩০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত) অত্যন্ত সুনামের সঙ্গে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম আইন কলেজ প্রতিষ্ঠায় তিনি মূখ্য ভূমিকা পালন করেন এবং সহঅধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে নিজ বাড়িতে কোরআনখানি, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












