পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা অসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড : সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের শ্রমজীবী, কর্মহীন, দুস্থ, অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া রোজাদারদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সামশুল আলম, আওয়ামী লীগ নেতা মনজুর হোসাইন, হুমায়ুন কবির, আবুল কালাম কন্ট্রাক্টর, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কফিল উদ্দিন, এম মাহবুবুল আলম, ডা. সেলিমগীর, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ আলী বেলাল শাহেদ, মোহাম্মদ জাবেদুল ইসলাম, মোহাম্মদ হারুনুর রশীদ বাপ্পী, দেলোয়ার হোসেন বাচা, মহিউদ্দিন মানিক, মোহাম্মদ নিশাত, আব্দুল্লাহ আল আহসান হিমেল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানে অসহায়দের মাঝে ঈদবস্ত্র, ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড : নগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে গতকাল শুক্রবার বিকাল ৩টায় হালিশহর হাউসিং স্টেট স্কুল প্রাঙ্গনে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একেএম বেলায়েত হোসেন। মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মো. হোসেন, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, আবদুর রহমান, এহছানুল আজিম লিটন, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মো. ইলিয়াস, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম মজুমদার, যুবলীগের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আবদুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, আবু বক্কর সিদ্দিকি, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, মো. কফিল উদ্দিন, আবিদ মনসুর চৌধুরী, আক্তার উদ্দিন চৌধুরী, নাহিদুল ইসলাম মজুমদার, জসিম উদ্দিন, মো. বেলাল প্রমুখ।
স্বেচ্ছাসেবক লীগ : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সংগঠক রাশেদ হায়দার সোহেলের ব্যবস্থাপনায় গতকাল হালিশহর বি–ব্লক শহীদ মিনার চত্বরে দুস্থ অসহায়দের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ সব সময় দুস্থ সাধারণ জনগণের পাশে থাকতে চাই। এছাড়া ইফতার বিতরণকালে রাশেদ হায়দার সোহেল বলেন, আজকের এই ইফতার আমাদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববন্ধনে দৃঢ় করবে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রনি মির্জা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী, সাংবাদিক তাজুল ইসলাম কামরুল, উত্তর জেলা ছাত্রলীগের সহ–সভাপতি সিহার উদদীন নয়ন, হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারহান উদদীন নাজমুল, শাহেদুল ইসলাম, শাহিন আলম, ইমন, সুমন প্রমুখ।
পাহাড়তলী থানা যুবদল : পবিত্র মাহে রমজান উপলক্ষে পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে শুক্রবার নগরীর সরাইপাড়া এলাকায় ৩০০জন অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ–সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ। পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজুর সভাপতিত্বে ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমানের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইকবাল হোসেন, আজমুল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মোশাররফ হোসাইন, আহাদ আলী সায়েম, নুর হোসেন উজ্জ্বল, মুহাম্মাদ সাগির, জহিরুল ইসলাম জহির, মঞ্জুরুল আলম মঞ্জু, হোসেন উজ জামান, আব্দুল করিম, ইকবাল হোসেন মিলন, এরশাদ আলম, দেলোয়ার হোসেন ফরহাদ, মোবারক মিয়া, আনোয়ার হোসেন, ফিরোজ খাঁন বাদল, আশিকুল ইসলাম, মুজাহিদ, রাসেল খাঁন, আবদুল্লাহ আল ফিরোজ টিপু, বেলাল, কাউসার হোসেন লেদু, ওয়ালিদ আবীর, সাহেদ তুষার, বাবুল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন : সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হকের উদ্যোগে নগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ডে ৩শ জন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান। সাধারণ সম্পাদক শেখ সরোয়ারদির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক। উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকতার ফারুক, এস এম ওয়াজেদ, জাহিদুল আলম, মো. সায়েম, শন্তু দাশ, আবদুল হালিম, মো. লেদু, নুরুল আফসার, জহির উদ্দিন সুমন, সাইফুল মান্নান শিমুল, মো. ছাবের, মো. রেজাউল করিম রিটন ও আজিজুর রহমান।
অ্যাডভোকেট রাছাম চৌধুরী সাদমান স্মৃতি সংসদ : নগরীর বায়েজিদ থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ডে শহীদ রাছাম চৌধুরী সাদমান স্মৃতি সংসদের উদ্যোগে বটতলী এলাকায় ৩শ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইশমাম চৌধুরী আহনাফের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিক আব্দুল করিম। উপস্থিত ছিলেন মো. শরীফ, লোকমান শরীফ, মো. সেলিম, ইয়াকুব আলী রণি, জোবায়ের শেদ আলম মোদাচ্ছের, সোহান শাহ, গোলাম খাজা, সাদেকুল আলম খোকা, মো. নাছির, আব্দুল আজিজ বাদশা, আফাক চৌধুরী, মো. ইয়াকুব ও মো. জনি।
৩৭নং ওয়ার্ড : প্রতি বছরে ন্যায় আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ৩৭নং ওয়ার্ডে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স লিমিটেড। ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজাী আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় সম্প্রতি কয়েক হাজার দুস্থ পরিবারের মাঝে রমজানের এসব উপহার বিতরণ করা হয়। ভারটেক্সের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুরের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি মো হাজী জানে আলম, আওয়ামী লীগ নেতা সামাজিক সর্দার মো. তাহের, ভারটেক্সের সমন্বয়ক মো. কাউসার আলম, মাহবুব, আলমগীর।
বোয়ালখালী যুবলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালী যুুবলীগের পক্ষ থেকে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে গোমদন্ডী ফুলতলী বাজারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপজেলার সভাপতি আবদুল মান্নান রানার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সায়েম কবিরের সঞ্চানালয় খাদ্য সামগ্রী বিতরণীতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান বোরহান উদ্দিন মো. এমরান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা মিয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, চেয়ারম্যান মো. মোকাররম, জেলা যুবলীগের সহ সভাপতি তৌহিদ আলম, যুগ্ম সম্পাদক শফিউল আজম সেফু, শাহাদত কবির বাহাদুর, দপ্তর সম্পাদক রাজু দাশ, চরখিজিরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সেলিম, আকুবদন্ডী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম। বক্তব্য দেন সৈয়দ সিরাজুল ইসলাম, হাশেম ছিদ্দিকা, রাসেল তালুকদার, সরওয়ার আলম, শেখ নুর মোহামদ, নাসিম চৌধুরী, আবদুর রহিম, মোঃ সৈয়দ, ইকবাল হোসেন, সাজ্জাদ হোসেন রুবেল, আবু তৈয়ব, মিজানুর রহমান বাপ্পি, মুজিবুল হক রুশনী, মরজিনা বেগম, হামিদুল হক, শওকত উসমান, আসাদুজ্জামান হাসান প্রমুখ।
কামাল–নুরুন্নেছা ফাউন্ডেশন : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের শ্রমজীবী, কর্মহীন, দুস্থ, অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া রোজাদারদের মাঝে মোজাহেরুল্লা মুহুরী বাড়ীর কামাল–নুরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কামাল–নুরুন্নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ মো. কাবেদুর রহমান কচির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য এস এম হাসিবুর রহমান, এস এম শফিউল বাহার, এস এম মুসফিকুর রহমান, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানে অসহায় রোজাদারদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
যুব সংগঠক : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে গতকাল নগরীর রউফাবাদে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের মানসিক প্রতিবন্ধি শিশুদের প্রতিষ্ঠান সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসে মানসিক প্রতিবন্ধী ৩ শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব সংগঠক এম আর আজিম। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ–পরিচালক ফরিদুল আলম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপ–পরিচালক আবুল কাশেম। আরও বক্তব্য রাখেন–সাবেক ছাত্রনেতা আছিফুর রহমান মুন্না, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, তানজিনা আফরিন, কান্তা ইসলাম মিনু, আ.স.ম. মঈনুল ইসলাম মনি, আলী রেজা পিন্টু, আব্দুল মান্নান, ইঞ্জি: শিবলী সাদেক সোহেল, হাজী সোলায়মান নয়ন, মহিউদ্দিন খোকন, ইসমাইল জুয়েল, মিন্টু কুমার দে, সাব্বির সাকির, সুজন গাজী, এনামুল হক তপু, আরমান প্রমুখ।
দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) : নগরীর ফয়েজলেক দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস উপলক্ষে মিসরে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কলেজ পর্যায়ে একশত বিদেশী শিক্ষার্থীর মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে পহেলা রমজানে উক্ত ট্রাস্টের উদ্যোগে মিসরের প্রত্যন্ত গ্রামের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কলেজ বোর্ডের প্রধান ড. নাহলা সাঈদী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেসন পীরজাদা মেহদী আকিব শাহ্ আল–আজহারী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এসোসিয়েশন অফ আল আজহার গ্র্যাজুয়েটস এর প্রতিনিধি কাজি শামসুদ্দিন সাক্বীবি আল–আজহারী, সুনান বিডির প্রতিষ্ঠাতা রাকিব হাসান আল–আজহারী, মাওলানা নিজামুদ্দিন আল–আজহারী, মাওলানা মেশকাতুল মুনাওয়ার আল–আজহারী।
যুবলীগ : পবিত্র মাহে রজমান উপলক্ষে দক্ষিণ বাকলিয়ায় অসহায় দরিদ্র ও পথচারী রোজাদারদের মাঝে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে শুক্রবার ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। মহানগর যুবলীগের সংগঠক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাদিম উদ্দীনের মাধ্যমে এসব সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা সাঈদ রহিম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সমন্বয়ক মো. সায়েম, যুবলীগ নেতা মো. সুমন, কায়সার, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফাহিম চৌধুরী, সদস্য শাহাদাত নূর তুষার, আবদু্ল্লাহ আল মামুন, আবদুল আহাদ, সোহেল, মোমেন, আরিফ, আজিজ, নাঈম, মোস্তফা শাওন, বিপ্লব মিত্র, আল আমিন, নোমান, সাকিব, ওয়াজেদ, সাফাত প্রমুখ।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ : সাগরিকা স্কয়ারে স্থানীয় দুস্থ পরিবারের মাঝে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পাহাড়তলী থানা কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী থানা শাখার সভাপতি আরমান হোসেন। সাধারন সম্পাদক আবু তৈয়ব ইমনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মন্জু। বিশেষ অতিথি ছিলেন মাস্টার কামাল উদ্দিন, আবু সুফিয়ান, হারুন উর রশীদ (এম.এ), রোকন উদ্দিন চৌধুরী, মো. সাহেদ, সেলিম উদ্দিন চৌধুরী, কাজী আশিক প্রমুখ। পরে তিনি প্রায় ৩০০ দরিদ্র পরিবারে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন।
প্রয়াস : সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রয়াসের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মরহুম শামসুল আলম চৌধুরী রহমান নগর আ/এস্থ বাসভবন প্রাঙ্গনে সমাজের অসহায়, কমভাগ্যবান, এতিম ও হেফজখানায় ইফতার ও সেহেরী সামগ্রী মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ‘অসহায় রোজাদারদের পাশে প্রয়াস’–স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রকৌশলী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, কাউন্সিলর মোরশেদ আলম, প্রকৌশলী মোমিনুল হক, লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, রোটারিয়ান আনজুমান আরা বেগম, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, মুবিনুল হক, আল মাসুদ চৌধুরী হিরু, মো: কিবরিয়া হোসাইন বাপপী, আলমগীর মোহাম্মদ ফারুক, সুভাষ সরকার, এ.কে.এম মোস্তাফিজুর রহমান রাসেল, শাহজাহান, ইসমাইল, ইঞ্জিনিয়ার মো: সাহাব উদ্দীন, আবদুল মাবুদ সুমন, আমিনুল ইসলাম, হিমেল মন্ডল, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, মাহির আসেফ বাবু, খোরশেদ আলম, জামাল হোসেন জনি, হাবিবুর রহমান, মিনহাজুল হক মিনার, সাকিবুর রহমান, সাইফুল ইসলাম শাহীন, ওয়াজিহা রুহানা চৌধুরী, হাসান ইহলান চৌধুরী এবং মোসলেম উদ্দিন।
দেওয়ান বাজার ওয়ার্ড : পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষ থেকে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে কোরবানীগঞ্জ কায়সার নিলুফার কলেজ প্রাঙ্গণে শুক্রবার ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান অতিথি ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ। প্রধান আলোচক ছিলেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কুতুব উদ্দীন সেলিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইসহাক প্রমুখ।













