সীতাকুণ্ড অটোটেম্পো মালিক শ্রমিকদের মতবিনিময় সভা

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

অবৈধ স্টিকার বাণিজ্য ও পরিবহন সেক্টরে বহিরাগতদের হয়রানি ও ১০, ১১, ১২ ও ১৩নং সড়কে বহিরাগতদের বেপরোয়া চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকালে নগরীর একে খান গেইটস্থ একটি রেস্টুরেন্টে সীতাকুণ্ড অটোটেম্পো ম্যাকজিমা মালিক শ্রমিকদের মতবিনিময় সভায় বক্তারা এ আহবান জানান।

 

সংগঠনের সভাপতি আব্দুল ওহাব বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসানের সঞ্চালনায় সভা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রধান বক্তা ছিলেন ৯নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম। আমন্ত্রিত

অতিথি ছিলেন বাংলাদেশ অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, .লীগ নেতা আলতাফ হোসেন, প্রাইম

মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান। আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি খলিলুর রহমান, ফেরদৌস জামান মুকুল, গিয়াস উদ্দীন তুহিন, মোঃ ইসাক, ইব্রাহিম, ইমন, হান্নান, মান্নান, আবুল কালাম আবু, মো. খোকন, মনির প্রমুখ। সভায় ড্রাইভার জাকিরকে চোখের চিকিৎসায়

শ্রমিকদের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা, কাউন্সিলর ৫ হাজার ও মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতামাকুমণ্ডি লেইন বণিক সমিতির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধঅসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান