থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আগামীকাল বুধবার সন্ধ্যে ৭ টায় অরিনন্দম নাট্য সমপ্রদায় মঞ্চস্থ করবে তাদের বহুল প্রশংসিত প্রযোজনা ‘ডলু নদীর হাওয়া’। শহিদুল জহিরের কালজয়ী গল্প অবলম্বনে নির্মিত বিশ্বাস, ভালোবাসা ও নিয়তির গল্প ‘ডলু নদীর হাওয়া’। নাট্যরূপ ও নির্দেশনায় আমিনুর রহমান মুকুল। নাটকটিতে অভিনয়ে রয়েছেন–মুনির হেলাল, সাবিরা সুলতানা বীণা, পার্থ চক্রবর্তী, বিবি আয়েশা, ইনান ইলহাম, চৈতি সাহা, সঞ্জয় ধর, জোবাইদা ইয়াছমিন সাকি, রাজদ্বীপ চৌধুরী, সত্যজিত নন্দী, সুশান্ত চৌধুরী, কাশফি আচার্য্য পূর্ণা, সপ্তর্ষি চাকমা, আদৃতা সেনগুপ্তা সই, রক জার্মান, সাবরিনা সাদাফ ইরা, ডায়াস, চিত্রা নন্দী, প্রমি ধর, আদিত্য ও রাহুল সরকার শুভ। প্রেস বিজ্ঞপ্তি।











