অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রীদের মিলনমেলা

শিক্ষাবিদ ড.জয়নাব বেগম সংবর্ধিত

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রী পরিষদের নববর্ষ উদযাপন ও মিলনমেলা গত ১৭ এপ্রিল স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পরিষদের পক্ষ থেকে কমিটির আহ্বায়ক ড. জয়নাব বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক পারভীন মাহামুদ, বাসনা হোড়, প্রফেসর শুক্লা ইফতেখার, আইভি হাসান, শুভ্রা বিশ্বাস, জোৎস্না কায়সার, সাফিয়া সাথী রহমান, নাজনীন কামাল, সুলতানা নূরজাহান রোজী এবং নব্বই বছর পূর্তি উদযাপন কমিটির সদস্যবৃন্দ। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা, যারা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে তাঁদের মূল্যবান বক্তব্য অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। আসন্ন শতবর্ষ উদযাপনকে সফল ও জাঁকজমকপূর্ণ করতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষ হয়। শেষে নাচ, গান ও প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে শেষ হয় মিলনমেলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার উসুক ইউনিভার্সিটির সাথে আইআইইউসি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান