চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অ–১৩) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামী ২৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র ডা. শাহাদাত হোসেন।











