কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে গোল্ডেন হিল যুবসমাজ আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় স্থানীয় পশ্চিম পাড়া একাদশ এবং ইয়ং স্টার শিলছড়ি দলের খেলা গোল শূন্য ড্র হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য এডভোকেট মামুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোকমান আহমেদ, আবু বক্কর ছিদ্দিক, কামাল হাকিম, হারুনুর রশীদ রতন, মো. ইয়াছিন মামুন, মো. শাহাবুদ্দিন, আব্দুল মতিন, সৈয়দ জাহেদুল ইসলাম, মো. আফছার উদ্দিন, ইকবাল হাসান মাসুদ, মো. মহি উদ্দিন এবং জয়নাল আবেদীন। টুর্নামেন্টে মোট ১৭টি দল অংশগ্রহণ করছে। খেলায় ধারাভাষ্যকার ছিলেন নুর মোহাম্মদ। খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।












