অনন্যা আবাসিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে কয়েক মিনিটের মিছিলটিতে অংশ নেন অন্তত ১৫২০ জন নেতাকর্মী। গতকাল সকাল সাতটার দিকে এ মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির নেতা কর্মীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকা অবস্থায় ১৫২০ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যায়। পরে তারা দ্রুত সড়কটি ছেড়ে যায়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আব্দুল করিম জানান, মিছিলের বিষয়ে কিছুই জানেন না তিনি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় এক রাতে দুই টেক্সি চুরি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের সাগর উপকূলে ভাসছিল গলিত মরদেহ