বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট, ওমরগণি এমইএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও আনোয়ারা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ‘অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ফাউন্ডেশন ও মমতাজ বেগম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজ মিলনায়তনে বেলা ১টায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।









