৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

১৭ নং পশ্চিম বাকিলয়া ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলমের পক্ষ থেকে গরীর মুচি সম্প্রদায়ের ৫০ পরিবারের মাঝে চাল, ডাল, মশুর ডাল, লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কাউন্সিলর প্রার্থী শহিদুল আলম গত শনিবার তাঁর বাসভবন প্রাঙ্গণে মুচি সম্প্রদায়ের পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ ইত্যাদি। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনুচ কোম্পানি, সদস্য বীর মুক্তিযোদ্ধা মুছা, মহসিন, রফিক আহমদ, মোজাফ্‌ফর আহমদ, কামাল আহমদ, বাকলিয়া সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শাহীন আক্তার রোজী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড বিএনপির আহ্বায়ক তফাজ্জল আহমদের ইন্তেকাল