৪৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার

প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন ৯ এপিবিএন, চট্টগ্রাম এর সাইবার টিম

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১:৪৬ অপরাহ্ণ

হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩০শে মার্চ ২০২৬ খ্রিঃ বাংলাদেশের বিভিন্ন থানা এলাকা হতে হারানো ৪৪ (চুয়াল্লিশ) টি মোবাইল ফোন জিডিমূলে উদ্ধার করে ৯ এপিবিএন, চট্টগ্রামের সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ বলেন, গত ডিসেম্বর/২০২২ খ্রিঃ হতে ৯ এপিবিএন, চট্টগ্রাম- হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযান শুরু করে অদ্যাবধি সুনামের সহিত কাজ করে আসছে। ভবিষ্যতেও ৯ এপিবিএন, চট্টগ্রাম সাইবার ইউনিট কর্তৃক সাইবার অপরাধ, জঙ্গী দমন ও মানব পাচার অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি হামলায় ৩ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ