৩৮নং ওয়ার্ডে নিম্ন আয়ের পরিবারদের মাঝে ঈদ উপহার ও মিষ্টি বিতরণ

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারেও ৩৮নং ওয়ার্ডে মৌলভী আবুল বশরের বাড়িতে মরহুম জোবায়ের স্মরণে তাঁর সহধর্মিণী ও যমুনা গ্যাস লি: এর চেয়ারম্যান সাকিরা নুর চৌধুরী এলাকায় প্রায় ১১০০ নিম্ন আয়ের পরিবারদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রতিজনকে নগদ তিন হাজার টাকা করে প্রদান করেন। সাথে প্রতিজনকে একটি করে মিষ্টিমুখ করান। সাকিরা নুর বলেন, এই উপহার কোন দান নয় এটি তাদের প্রাপ্য অধিকার আর তাদের মুখে একটু হাসি দেখার জন্যই আমার বাড়ির মেহমান হিসেবে এই মিষ্টিমুখের আয়োজন। নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যদি সমাজের প্রতিটি বিত্তবান আন্তরিকতার সহিত এগিয়ে আসে তাহলে তারাও ধীরে ধীরে সাবলম্বী হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এসময় মরহুম জোবায়েরের পুত্র ফাহিম শাহরিয়ার, পুত্রবধূ সামিহা, নাঈমুর রহমান সাজিদ, জিয়াউর রহমান জিয়া, এরশাদুর রহমান, জানে আলম, মো: আবুল কালাম সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক ভাষার বৈচিত্র্য ও শব্দ বিলুপ্তি প্রসঙ্গ
পরবর্তী নিবন্ধঅনুপযোগী মিষ্টি বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা