৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানা বিএনপির সহ-সভাপতি এম মুসলিম মিয়ার স্মরণে গতকাল শনিবার বাদে আছর পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে অংশ নেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সাবেক সহ-সভাপতি এম এ সবুর, নগর মৎস্যজীবী দলের সভাপতি মো. নুরুল হক, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন, ইউসুফ সিকদার, আব্দুল বাতেন, আনোয়ার ইসলাম, খায়রুল বশর, মো. মোজাফ্‌ফর, মো. মঞ্জু, মো. আব্দুল করিম, আব্দুল রাজ্জাক, কোতোয়ালী থানা যুবদলের সিনিয়র সংগঠক মো. আব্দুল জলিল, নগর যুবদলের তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, নগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মো. সালাহ্‌ উদ্দিন, কোতোয়ালী থানা যুবদল নেতা মো. সাইফুল ইসলাম, মো. জাহেদ, আব্দুল হামিদ, মো. মামুন, আব্দুল হামিদ, ওমর ফারুক রানা, মো. ফোরকান, মো. সাইফুল প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলো ছাত্রকল্যাণ পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভা