২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজটি বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে নোঙর করে। এই চালানটি মালয়েশিয়া থেকে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একজন কর্মকর্তা জানান, মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে অপর একটি জাহাজও ডলফিন জেটিতে তেল খালাস করছে।













