চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩ হাজার ৪৮৮ পিস ইয়াবা, ৪৯ কেজি ৪৯৬ গ্রাম গাঁজা ও ২৮২ লিটার মদ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ২৪০ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, পরোয়ানামূলে ৯২ জন এবং সাজা পরোয়ানামূলে ১২ জন রয়েছেন। এ সময়ে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৫২টি মামলা করা হয়েছে। মাদক সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২০১ জনকে। তাদের মধ্যে ৭১ জন মাদক কারবারি, ৩ জন মাদক বহনকারী এবং ১২৭ জন মাদকসেবী রয়েছেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থদণ্ড করা হয়েছে ১২ হাজার ৭০০ টাকা।












