২৩ আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২৩ জন সদস্যের মৃত্যু উপলক্ষে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে অনুষ্ঠিত ফুলকোর্ট রেভারেন্সে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা।

সভায় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ জেবুনেছা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকরা। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশিদ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহসভাপতি আবদুল হক, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোছাইন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বেলাল, ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ, নির্বাহী সদস্য এবং সমিতির সাবেক নেতারা।

ফুলকোর্ট রেভারেন্স শেষে সমিতির ৩নং মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশিদ, সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান। সভায় মরহুম সদস্যদের কর্মময় জীবন সমপর্কে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাবেক সহসাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ নজমুল হক, মুহাম্মদ হাসান আলী চৌধুরী।

বক্তারা বলেন, সমিতির ২৩ জন সদস্যেরে মৃত্যুতে আমরা শোকাহত। তাদের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও আইনের চর্চায় আইনজীবীদের ভূমিকা অনস্বীকার্য। বার ও বেঞ্চ একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করে। আইনজীবীদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিপূর্ণভাবে সম্পাদন করা কোনভাবেই সম্ভব না। এছাড়া সভায় সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন, দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয়। রেভারেন্স শেষে চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুই ভিক্ষুককে মালামালসহ দোকান ঘর করে দিয়ে পুনর্বাসন
পরবর্তী নিবন্ধবাগীশিক কেন্দ্রীয় সংসদের সভা