১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

রাউজানে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৬:৪৮ অপরাহ্ণ

রাউজানে স্বপন বড়ুয়া (৫২) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়াপাড়ার ধানী জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্বপন বড়ুয়ার মুঠোফোনে একটি কল আসে। এরপর থেকে একজন ডাকছেন বলে জানিয়ে ঘর থেকে দোকানের উদ্দেশে বের হন। আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন।

পরে বুধবার দুপুরে ধান খেতে তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি নৈশপ্রহরীর কপাল, নাক, হাত ও পিঠে রক্তাক্ত জখম রয়েছে। স্বপন বড়ুয়া কদলপুর ইউনিয়নের বাসিন্দা এবং গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরন্ত অন্তত ৩০০ মিটার হবে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে স্বপন বড়ুয়ার মুঠোফোনে একটি কল আসে। এরপর তিনি পরিবারের সদস্যদের জানান, বাড়ির পাশের একটি দোকানে একজন তাঁকে ডাকছেন। এ কথা বলে তিনি ঘর থেকে বের হয়ে যান। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। সকালে স্থানীয় বাসিন্দারা ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বপন বড়ুয়ার কপাল, নাক, হাত ও পিঠে রক্তাক্ত জখম রয়েছে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি করেছেন গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাসন রক্ষিত।

তিনি বলেন, ‘সন্ধ্যায় ঘর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর বিষয়ে পরিবারের তেমন কোনো অভিযোগ নেই।

আঘাতের চিহ্নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু তিনি বিষপান করেছিলেন সেহেতু মাটিতে লুটিয়ে পড়ার সময় হাতে আঘাত প্রাপ্ত হতে পারেন। মৃতুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গ্যারেজ মালিকের শিশু অপহরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে যুবকের মৃত্যু