১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি৪ শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ এপ্রিল ২০২৬ তারিখের ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনটি পার্বত্য জেলা ব্যতিত দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠির জন্য এ ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধহারুন অর রশিদ