রাঙ্গুনিয়া-৭ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম (দাঁড়িপাল্ল) প্রতীকের সমর্থনে বিশাল এক জনসভায় প্রধান অথিতির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ আর রাজনৈতিক নেতা নামধারী লুটেরাদের ভোট দেবে না। ঋনখেলাপি, ডাকাত, সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। মোদি ও র এর দালাল চোরদের বিরুদ্ধে রাঙ্গুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ১১ দলীয় শীর্ষ নেতা বর্ষিয়ান রাজনীতিক অলি আহমদ বীর বিক্রম।
ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়ার উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান সাবেক যুগ্মসচিব মোঃ নুরুল আবছার।
উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অথিতির বক্তব্যে দেশের প্রবীণ রাজনীতিবিদ অলি আহমদ বলেন, একটি দল নির্বাচনে ভোটারদের সাথে প্রতারণা শুরু করেছে। প্রতারণার ফাঁদ হিসাবে সিনেমার কার্ড বিতরণ করছে। এটি ফ্যামিলি কার্ড নয়, সিনেমার কার্ড বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আর কত জনগণের সাথে প্রতারণা করবেন। সরকার গঠন না করেই কার্ড বিতরণ মানেই জনগণকে বোকা বানানোর কৌশল। তিনি বলেন, জনগণ বোকা নয়, জনগণ সবই বুঝেন।

অলি আহমদ বলেন, জামায়াতে ইসলামী মার খায়, মাল খায় না। আর দেশের বড় দল বলে দাবীদার নেতারা মাল খায়, মার খায় না। মাল খাওয়া নেতারা আবারো সেজেগুজে বসে আছেন ক্ষমতায় গিয়ে মাল খাওয়ার জন্য। তিনি মাল খাওয়া নেতাদের উদ্দেশ্য করে বলেন, দেশের মানুষ মাল খাওয়া নেতাদের ছিনে রেখেছেন। সুতরাং আপনাদের খাওয়া আর লুটপাট করার সুযোগ হবে না।
কর্ণেল অলি আহমদ প্রধান অথিতির বক্তব্যে আরো বলেন, দেশের মানবিক নেতা জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন,দেশের টাকা ও সম্পদ লুণ্ঠনকারিদের পেটের ভিতর হাত ঢুকিয়ে লুটের টাকা ও সম্পদ বের করে নিবেন। এরপরও ডাকাত, লুটেরার দল বিএনপি নেতাদের হুশ ফিরছেনা। এটি অত্যন্ত বেদনাদায়ক। ফ্যাসিবাদ ও মোদিবাদের দালালি করে ক্ষমতার স্বাদ পাওয়া কোন ভাবেই এই স্বাধীন, সার্বভৌম দেশে সম্ভব হবে না বলে হুঁশিয়ারী করেন বর্ষিয়ান নেতা অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষ আর কত বছর ভাড়াটিয়াদের কাছে ক্ষমতারভার দিবেন? ডাঃ এটিএম রেজাউল করিমের মত একজন যোগ্য মানুষকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করে ভাড়াটিয়াদের বিতাড়িত করতে হবে। রাঙ্গুনিয়ার মান, সম্মান উন্নত করতে ডাঃ এটিএম রেজাউল করিমকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার জন্য কর্ণেল অলি আহমদ বীর বিক্রম এলাকাবাসীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।
জনসভায় বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় এ্যাসিটেন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান, চাকসু ভিপি ইব্রাহীম রনি, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যক্ষ আ ম, ম, শামসুল আলম চৌধুরী।
জামায়াত ইসলামী নেতা রাশেদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আহমদ কবির, এনসিপি নেত্রী সুগুপ্তা বুশরা প্রমুখ।












