মাঠ পর্যায়ের ১১২ কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সোমবার কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার এক আদেশে রদবদলের বিষয়টি জানানো হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গেল জুলাইয়ে শতাধিক কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়। সামনে স্থানীয় সরকারের নির্বাচন রয়েছে। সেই নির্বাচন সামনে রেখে শতাধিক কর্মকর্তার দায়িত্ব রদবদল আনল কমিশন। খবর বিডিনিউজের।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন গেল সপ্তাহে জানিয়েছে, তারা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন করার কর্মপরিকল্পনা হাতে নিচ্ছে। এ বিষয়ে কমিশনের চলতি সপ্তাহের সভায় বিস্তারিত আলোচনা হওয়ার আভাসও দিয়ে রেখেছে ইসি।











