হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর বাংলানিউজের।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ক্বেয়ামুল লাইল নামাজ শুরু
পরবর্তী নিবন্ধবান্দরবানে বিএনপির দোয়া মাহফিল