হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি মো. শহীদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে পিসি রোডের তায়েস রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহীদুল ইসলাম ফেনী সদর উপজেলার ১৩ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর এলাকার বাসিন্দা।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল দৈনিক আজাদীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শহীদুল ইসলামের বিরুদ্ধে হালিশহর থানায় দুটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র ও কার্যক্রমে সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির সীমান্তে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি জব্দ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের বিনামূল্যে বই বিতরণ