হামের উপসর্গ নিয়ে নগরে আরো ৪৩ শিশু হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৬ হাজার ৭৯০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৩২ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৮ জন। অন্যদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭১৬ জনের। এছাড়া মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৯৬০ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধস্বচ্ছ প্রক্রিয়ায় শিগগিরই উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৩২ জন ডেঙ্গু আক্রান্ত