চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উপসর্গে মুত্যু হয়েছে ৪৩ জনের। হামের উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার আরো ৫৭ শিশু সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। সবাই নগরীর বাসিন্দা। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১০ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ১৪৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৫৩ জন। এদিকে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৮৩৭ জনের। নিশ্চিত হামে মারা গেছে তিনজন। এছাড়া গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর।












