হাটহাজারীতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলার ইছাপুর ফয়েজিয়া বাজারে পরিচালিত অভিযানে ৫ মামলায় ৫ প্রতিষ্ঠান মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। তিনি জানান, ইছাপুর ফয়েজিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মেসার্স খাজা স্টোর, মেসার্স মদিনা স্টোর, সুলতান স্টোর, গাজী স্টোর, জাহান ক্রোকারিজ নামে ৫ প্রতিষ্ঠানকে ৫ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ–২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, রশিদ না থাকা দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করায় তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়।












