হাটহাজারীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে উন্নয়ন সংস্থা ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির আওতায় শিশু, কিশোরকিশোরী, যুব ও প্রবীণদের অংশ গ্রহণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬নং ছিপাতলী ইউনিয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহযোগিতায় ঘাসফুলের উদ্যোগে অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিচারক ছিলেন মাস্টার মোহাম্মদ জহির উদ্দিন, চৌধুরী সাহাব উদ্দিন, মো. রাসেদ সিকদার, মো. লিয়াকত সিকদার, নুর মোহাম্মদ ও নূরুল হক।

ছিপাতলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসফুলের ইউনিয়ন ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী সাহাব উদ্দিন, কে এম ইউসুফ, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ কাসেম সিকদার প্রমুখ। অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডা. রেজাউল করিম
পরবর্তী নিবন্ধক্বণন’র ৪০ বছর পূর্তি অনুষ্ঠান আজ ও কাল