হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় নসিমন চালকের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় নসিমন গাড়ি চালক আকরাম শেখ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬ টায় হাটহাজারী–অক্সিজেন মহাসড়কের নন্দিরহাট ধোপার দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে বাগেরহাট জেলার কেন্দাপাড়ার আবদুস সামাদ শেখ এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকা দ্রুতগামী একটি ট্রাক (চট্টমেট্রো–ট – ০৫– ০৮৪৬) চট্টগ্রাম নগরী থেকে হাটহাজারীর দিকে আসছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে নসিমন গাড়িটি উল্টো বাঁক নেয়ার সময় সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নসিমন গাড়ির চালক নিহত হয়। খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক