হাটহাজারীতে কিশোরীর লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জুলি আকতার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে হাটহাজারী পৌরসদরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুলি পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলী ও পারভীন আকতার দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আলতাফ বলেন, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ফাঁস খাওয়া এক কিশোরীর লাশ আনা হয়েছেএমন খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেঙে গিয়ে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করতে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। ভিকটিমের স্থায়ী ঠিকানা পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকায় হলেও তারা পরিবারসহ পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেছিলেন। ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে দিনে-দুপুরে সাবাড় হচ্ছে ২০০ ফুট উঁচু একটি পাহাড়
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাগানের টং ঘরে মানসিক ভারসাম্যহীন যুবতীকে যৌন নির্যাতন