হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল বুধবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করছে। এ সময় কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ধলই ইউনিয়নের হাতিমাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে মো. আরমান, পিতা. জালাল আহমেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। আবাদি জমি রক্ষায় জেলা প্রশাসনের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয় বলে উল্লেখ করে জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।











