হাটহাজারীকে উন্নত ও নিরাপদ মডেল উপজেলা করতে চান মীর হেলাল

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমি হাটহাজারীর মাটি ও মানুষকে অত্যন্ত ভালোবাসি। জীবনের শেষদিন পর্যন্ত আমি হাটহাজারীর সকল স্তরের মানুষের সেবা করতে চাই। আগামী দিনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে বিগত ১৭ বছরের সকল অপ্রাপ্তি, উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই।

মীর হেলাল কোনো প্রকার অপ্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সমপ্রদায়ের প্রতি নির্ভয়ে নিঃসংকোচে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি হাটহাজারীকে বাংলাদেশের জন্য অনুকরণীয়, উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তিনি গতকাল শুক্রবার দিনব্যাপী হাটহাজারী উপজেলার ৯ নং গড়দুয়ারা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বেশ কিছু পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকালে তিনি গড়দুয়ারা ইউনিয়নের রশিয়া পুকুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।

এরপর মীর হেলাল কমদর আলী চৌধুরী এলাকায় গণসংযোগ ও সমাবেশে বক্তব্য রাখেন। পরে নয়াহাট, জোড় পুকুরপাড় ও তুলাতল লোহারপুল বাজারে গণসংযোগ ও পথসভা করেন। বিকেলে তিনি পৌরসদরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমজীবি ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোটের জন্য সমর্থন চান। এ সময় তিনি সনাতন পল্লীতে মতবিনিময় সভায় শান্তি, সমপ্রীতি ও সমৃদ্ধির হাটহাজারী গড়ে তোলার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন। তিনি গড়দুয়ারা ইউনিয়নের কয়েকটি নির্বাচনী কার্যালয়ও উদ্বোধন করেন। গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির জাকির হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, ডাক্তার রফিকুল আলম, এম এ শুক্কুর, আবদুল মান্নান দৌলত, রিয়াদ উদ্দিন, ছাত্রদল নেতা ত্বকিবুল ইসলাম তকি, বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা নুরুল কবির, রেজাউল করিম রকি, মোহাম্মদ হেলাল, ইলিয়াস চৌধুরী, আলাউদ্দিন মানিক ফারুক মেম্বার, জসীম উদ্দিন চেয়ারম্যান, শফিক আহমদ ভুট্টো, আলমগীর সওদাগর, গিয়াসউদ্দিন, হারুন মেম্বারসহ বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম ওলেমা এবং নানান শ্রেণীপেশার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অরূপা আর্টিস্ট্রি মেগা আউটলেটের গ্র্যান্ড ওপেনিং
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুর মৃত্যু