হাটহাজারী পৌরসভা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ মার্চ, ২০২৬ at ৪:৪০ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসভা এলাকা থেকে আনুমানিক ৪৩/৪৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ লাশ উদ্ধারের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম রোড়স্থ একটি পানের দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উল্লেখিত স্থানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক জমির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানায় এসআই জমির জানান, স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি মানষিক ভারসাম্যহীন ছিলো। তার শরীরের আঘাতের কোনো চিহ্নও দেখা যায়নি। এখনো লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় সনাক্তে চেস্টা অব্যাহত আছে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আহত ঈগল উদ্ধার, চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার