হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

হাজেরাতজু স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, চিটাগং কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন। সভাপতিত্ব করেন হাজেরাতজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা জিন্নাত ফেরদৌস এবং তানজিয়া সুলতানা।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে মাঠে গড়াচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ
পরবর্তী নিবন্ধপটিয়া শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স ক্রিকেট টুর্নামেন্টে পপুলার স্পোর্টিং চ্যাম্পিয়ন