‘দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়ায়’ হাই কোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে গতকাল বুধবার অপসারণ করেছেন বলে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন। খবর বিডিনিউজের।










