হরমুজে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির বরাতে এ খবর প্রচার করে বলা হয়, মঙ্গলবার ভোরে হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক, মানুষবিহীন ও স্মার্ট একটি সাবমেরিন আটক করেছে তাদের নৌবাহিনী। তবে যুক্তরাষ্ট্র বলছে, তাদের একটি পুরোনো মডেলের আন্ডারওয়াটার ড্রোন ওই অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধতেলের দাম ১০০ ডলার ছুঁই ছুঁই
পরবর্তী নিবন্ধব্রিটেনকে এক মাসের মধ্যে পূর্ব জেরুজালেম কন্স্যুলেট বন্ধ করতে বলল ইসরায়েল