বিদেশ থেকে হজ্বযাত্রী গমনে সৌদি সিদ্ধান্তে বিলম্ব, আগেকার মত হজ্ব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় না থাকায় যথাযথ প্রস্ততির অভাবে হজ্বযাত্রী কল্যাণ পরিষদ চলতি সালে হজ্ব প্রশিক্ষণ আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত ৯ জুন নগরীর স্টেশন রোডস্থ একটি
হোটেলে পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা বলেন, এ পরিষদ কোন কাফেলা এজেন্সী নয়। সরকারেরই সহযোগী পরিষদ বিধায় ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ও বাংলাদেশ বিমানের এরিয়া ম্যানেজার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে হজ্বযাত্রীগণকে দিক নিদের্শনা দিয়ে আসছেন। হজ্বযাত্রী কল্যাণ পরিষদ ২০০৭ সাল থেকে হজ্ব প্রশিক্ষণের আয়োজন করে আসছে। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা. আবদুল করিম।
সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আবু মুহাম্মদ নুরুল ইসলাম, প্রফেসর ড. এ.কে.এম সাইফুদ্দীন, অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, কায়সার মির্জা, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, এন.এ হেলাল চৌধুরী, মুহাম্মদ শরীফ, অ্যাড. নুরুল আলম চৌধুরী, অ্যাড. ডা. মো. ছমি উদ্দিন, আহম্মদ সেলিম চৌধুরী, কমর উদ্দিন আহম্মদ, যাহেদুর রহমান যাহেদ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














