তৃতীয়বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র উদ্যোগে Bashundhara Oil & Gas Company Limited and Bio-Xen Cosmeciuticals এর সৌজন্যে Chittagong Science Carcival গত ১৫ জুন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী,সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আল– ফোরকান, উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি, বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার ফারাজ হোসেন রুম্মান, বায়োজিন কসমিসিউটিকালস্ এর সিনিয়র অপারেশন ম্যানেজার জান্নাতুল ফেরদৌস প্রমুখ। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, হ্যাকাথন, ব্রেইন স্ট্রমিং, টিম কুইজ এর বিচার কাজ সম্পন্ন হয়। সেমিনারের ২য় পর্বে বক্তব্য রাখেন ইউএসটিসির উপ–উপাচার্য প্রফেসর ড. নওশাদ আমিন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করতে এ আয়োজন বরাবরের মতো অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসু ভূমিকা রাখবে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তাদেরকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় গড়ে তুলতে পারলে একদিকে যেমন ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগ ঘটবে অন্যদিকে দেশ–জাতি উপকৃত হবে। তিনি বলেন,স্মার্ট দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর শিক্ষা জরুরি।
উপ–উপাচার্য বলেন, বর্তমানে প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ অতি মাত্রায় বেড়ে গেছে। প্রতিনিয়ত প্লাস্টিক আমরা সবাই ব্যবহার করি। এখন বিজ্ঞানীদের উচিত কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই প্লাস্টিক ডি–কম্পোজড করে পরিবেশের ক্ষতি কমিয়ে আনা যায় তার একটি পদ্ধতি বের করা। প্রেস বিজ্ঞপ্তি।














