রাউজানের সনাতন ধর্মাবলম্বীদের এক সমাবেশে বিএনপির ধানের শীষ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, স্বৈরাচার আওয়ামীলীগ দলীয় স্বার্থে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করেছে।
তারা নানা কৌশলে অনেক পরিবারের জায়গা জমি দখল করেছে। নানা কায়দায় নির্যাতন চালিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিল। তিনি বলেন, এখন রাউজানের সকল সনাতন ধর্মাবলম্বী নিরাপদ। স্বৈরচারের কবল থেকে রাউজান মুক্ত হয়েছে।
তিনি গত শুক্রবার গহিরাস্থ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই অভিমত ব্যক্ত করেন। এতে সভাপতিত্ব করেন লিটন মহাজন। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সুনীল বড়ুয়া, এম এ হালিম, অ্যাডভোকেট এনামুল হক, নুরুল হুদা, ফিরোজ আহমদ,মনোরঞ্জন চৌধুরী, সুমন দাশ গুপ্ত, অরুন পালিত, দীপক তালুকদার, জুয়েল চক্রবর্তী, বিপ্লব দাশ, সন্ধীপ দে, সুপন বিশ্বাস প্রমুখ।











