স্বাধীনতার বই উৎসব

শৈবাল বড়ুয়া | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:৪৮ পূর্বাহ্ণ

একাত্তরের ছাব্বিশে মার্চ স্বাধীন বাংলাদেশ,

ত্রিশলক্ষ বীর শহীদের ত্যাগেরই আবেশ!

তিন লক্ষ মাবোনেরা বিলিয়ে দিল মান,

ভূগোলকে নতুন দেশের বাড়লো যে সম্মান।

স্বাধীন দেশের মাটি ফেটে চৌচির হলো শেষ ,

পরাধীনতার শৃঙ্খল ভেঙে শস্যশ্যামল দেশ!

স্বাধীন দেশে মন ও মনন চিন্তায় নির্ভিক,

উল্লাস আর উচ্ছ্বাসে আজ পূর্ণ দিক বিদিক!

স্বাধীনতার বই উৎসব হচ্ছে সাড়ম্বরে,

শিল্পকলা একাডেমির বিস্তৃত চত্বরে।

শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সকলেই ,

নরনারীর ভীড় জমেছে যত ধকলেই !

সবার হাতে বই দেখেইতো আনন্দেতে মাতি ,

স্বাধীনতার এই বই উৎসব দেশব্যাপী যার খ্যাতি।

বই পড়েইতো জ্ঞানীগুণী বুদ্ধিজীবী হয়,

স্বাধীনতার বই উৎসব চলুক বিশ্বময় ।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির আত্মপরিচয় খোঁজার দিন
পরবর্তী নিবন্ধস্বাধীনতার অর্জন ও রক্ষা : আমাদের দায়িত্ব ও অঙ্গীকার