স্বাধীনতার উৎসব

সঞ্চিতা তালুকদার | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আয় ছেলেরা আয় মেয়েরা

স্বাধীনতার উৎসবে যাই

চতুর্দিকে সাজ সাজ রব

নতুন বইয়ের গন্ধও পাই।

স্বাধীনতার উৎসবে ঠিক

বইয়ের ব্যাগ গুছিয়ে নেবে,

এমন দারুণ পরিবেশটা

কোথায় পাবো দেখো ভেবে।

গানে গানে উৎসব হবে

হবে কবিতা ও ছড়া

আয় ছেলেরা আয় মেয়েরা

শুরু করি মজার পড়া

পূর্ববর্তী নিবন্ধসামাজিক যোগাযো গমাধ্যমে নারীর নিরাপত্তা চাই
পরবর্তী নিবন্ধতারা আছে