স্বাধীনতা মানে মুক্ত আকাশ
স্বাধীনতা মানে মুক্ত বাতাস,
স্বাধীনতা মানে রক্তের বন্যা
স্বাধীনতা মানে মায়ের কান্না।
স্বাধীনতা মানে মুক্ত পাখি
স্বাধীনতা মানে অগ্নি আঁখি,
স্বাধীনতা মানে উচ্চ শির
স্বাধীনতা মানে শ্রেষ্ঠ বীর।
স্বাধীনতা মানে নতুন ভোর
স্বাধীনতা মানে কন্ঠে জোর,
স্বাধীনতা মানে বীরের জয়
স্বাধীনতা মানে নেইকো ভয়।








