স্বর্ণের দোকানে রাখা এসিড পান, বোয়ালখালীর যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে এসিড পান করে রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রাজীব বণিক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ার বাসিন্দা এবং মনোহরি বণিকের ছেলে। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে নিজের জুয়েলারি দোকানে থাকা এসিড পান করেন রাজীব। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চমেক হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএক প্ল্যাটফর্মেই সব নাগরিক সেবা
পরবর্তী নিবন্ধইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ