প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপত্য বিভাগের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ‘স্থাপত্যের আঙিনায় বৈশাখ’ শীর্ষক উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এই উৎসবে বিভাগের ছাত্রছাত্রীদের প্রকল্প প্রদর্শনী উদ্বোধন করা হয়। এছাড়া আয়োজন করা হয় বরণ ও বিদায়।
উৎসবে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, স্থাপত্য বিভাগের অ্যাডভাইজার প্রফেসর সোহেল এম. শাকুর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ।
ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বৈশাখ অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব। বাঙালিদের যত উৎসব আছে, সেগুলোর মধ্যে এটাই একমাত্র উৎসব যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। তিনি বলেন, বৈশাখ নতুনকে বরণ করার শিক্ষা দেয়। নতুনকে বরণ করার জন্য মানুষের মধ্যে একটা শক্তি প্রয়োজন। এই শক্তি অর্জন করতে হয়। অন্যদিকে যারা নতুনকে বরণ করতে পারে, তারা দেশ ও সভ্যতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে এগিয়ে নিয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি।













