সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত এক প্রবাসী পরিবারে আর্থিক অনুদান প্রদান করেছে কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতি। গত সোমবার সন্ধ্যায় সাতকানিয়ার কাটগড় বিওসি মোড়স্থ সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত প্রবাসী মোহাম্মদ ফারুকের ছোট ভাই মোহাম্মদ তারেকের হাতে ১ লক্ষ ১১ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এ উপলক্ষে সমিতির সভাপতি মোঃ তৌহিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য এসএম জসিম উদ্দীন। সমিতির সাধারণ সম্পাদক ইমরান গণির সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আবদুল শুক্কুর, আবদুল মান্নান, শফি মোহাম্মদ আশরাফ, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দীন, মোস্তাক আহমদ, সাবের আহমদ, সালাহ উদ্দীন কাদের মানিক, ইলিয়াছ সানিসহ সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতি প্রতিষ্ঠার পর থেকে এলাকার দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। আগামীতেও সমিতির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য সমিতির সদস্য মোহাম্মদ ফারুক গত গত বছরের ১৮ নভেম্বর সৌদি আরবের নারিয়া নামক অঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারায়। ৭ বছর পূর্বে সে কাজের সন্ধানে সৌদি আরব যায়। সেখানে নারিয়া নামক অঞ্চলের একটি মুদি দোকানে চাকুরি করতো।










