সৌদি আরব ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করেছে

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

সৌদি আরব ওমরাহ ভিসা নিয়ে কাজ করা প্রায় ৫৮০০ বিদেশি এজেন্সির মধ্যে ১৮০০টির চুক্তি স্থগিত করেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় রোববার এক ঘোষণায় এমনটি জানিয়েছে; খবর খালিজ টাইমস। মন্ত্রণালয়টি তাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে এসব এজেন্সির দুর্বল পরিষেবা চিহ্নিত করেছে ও কাজে ত্রুটি খুঁজে পেয়েছে। এসব ঘাটতি কাটিয়ে উঠতে এজেন্সিগুলোকে অতিরিক্ত ১০ দিন সময় দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, এই স্থগিতাদেশ শুধু নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিয়ন্ত্রক পদ্ধতির অংশ হিসেবে অনুমোদিত মানে না পৌঁছানো পর্যন্ত তারা এসব দুর্বলতা ও ত্রুটি কাটিয়ে উঠতে এজেন্সিগুলো সাহায্য করা হবে। যে ১০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে তার মধ্যে ঘাটতিগুলো কাটিয়ে উঠতে পারলে চুক্তি ফের সক্রিয় হবে। মন্ত্রণালয়টি পরিষ্কারভাবে জানিয়েছে, যেসব ওমরাহ যাত্রীর বৈধ ভিসা আছে অথবা যারা সবকিছু বুকিং দিয়ে রেখেছেন তারা এ ঘোষণার আওতায় পড়বেন না, কোনো বিঘ্ন ছাড়াই তাদের পরিষেবা অব্যাহত থাকবে।

মন্ত্রালয়টির মুখপাত্র গাসসান আলনুওয়াইমি জানিয়েছেন, যেসব এজেন্সি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘাটতি কাটিয়ে উঠতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেছেন, মন্ত্রণালয় উমরাহ খাতের নির্ভরযোগ্যতা দৃঢ় ও পুণ্যর্থীদের অধিকার সুরক্ষিত করতে পর্যবেক্ষণ ও মূল্যায়নের ধারাগুলোর প্রয়োগ অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধখসরুর প্রচারণায় পুত্রবধূ সায়েকা কবির
পরবর্তী নিবন্ধরাজার ছেলে রাজা হবে, এই মতবাদে বিশ্বাসী না জামায়াত