সোনারতরীর শিক্ষার্থীদের নিয়ে সঙ্গীতায়োজন ‘সভাগায়ন’

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

সঙ্গীত মহাবিশ্বকে আত্মা দেয়, মস্তিষ্ককে ডানা দেয়, কল্পনাকে উড়ান দেয় এবং সব কিছুকে প্রাণ দেয়।” প্লেটোর এই বাণীকে ধারণ করে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে ছোটদের সাংস্কৃতিক বিদ্যায়তন সোনারতরীর সঙ্গীত বিভাগের মুগ্ধ ও সৃষ্টি, ব্যাপ্তি ও শিখর শ্রেণির শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান সভাগায়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন। শিক্ষক শ্রেয়সী স্রোতশ্বিনীর সঞ্চালনায় শিক্ষার্থীরা মঞ্চে সমবেত পরিবেশনা সহ একক পরিবেশনা করে থাকে। সমবেত পরিবেশনায় ছিলরাগ আশাবরী, রাগ ভীমপলশ্রী ও দেশাত্ববোধক গানএকটি বাংলাদেশে তুমি জাগ্রত জনাতার, এরপর একক পরিবেশনায় ছিলোএসো নীপবনে, দূরদেশী সেই রাখাল ছেলে, চন্দমল্লিকা চন্দ্রমল্লিকা, তুমি কেমন করে গান করো, অগ্নিবীনা বাজাও তুমি, যায় ঝিলমিল ঝিলমিল, আজি নূতন রতনে, তোমার সুরের ধারা, এসো পাহাড়ি ঝর্ণা, বহে নিরন্তর, এই কথাটা ধরে রাখিস গানগুলো।

পরিবেশনায় শিক্ষার্র্থীসুরঞ্জনা তলাপাত্র, প্রতীক্ষা বড়ুয়া,অগ্নিমিত্রা আচার্য, সুচিস্মিতা চক্রবর্তী, দেবলীনা মুৎসুদ্দী, দেবপ্রিয় চক্রবর্তী, প্রাজ্ঞতা চাকমা, সংহিতা রুদ্র প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা দিবস উপলক্ষে সৌরভ ও সোমার দ্বৈতগান
পরবর্তী নিবন্ধভ্যালেন্টাইন ডে উপলক্ষে সুবর্ণার নতুন মিউজিক ভিডিও ‘জোছনা রাতে’