সোনাদিয়া চরে দুর্বৃত্তের কবল থেকে বিদেশি পর্যটকদের উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

মহেশখালীর সোনাদিয়া চরে সমুদ্রপথে ভ্রমণরত বিদেশি পর্যটকদের দুর্বৃত্তের কবল থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি তার পরিবারের চার সদস্যকে নিয়ে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণে বের হওয়ার উদ্যোগ নেন।

বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। একই সঙ্গে গত ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে পাসপোর্ট যাচাইয়ে দেখা যায়, তাদের পাসপোর্টের মেয়াদ গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে উত্তীর্ণ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে লরি চাপায় বাইক আরোহী নিহত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলা